এক সন্ধ্যায়

horror

    সন্ধাবেলা আমি বিছানায় বসে পড়তেছিলাম।  তখন মাগরিবের আজান এর অনেক্ষন পর সময়টা এমন সময় দেখি দরজার বাইরে আমার এক বান্ধুবি তার বাবার সাথে আমাদের বাসায় এসেছে। তাকে তার বাবা ধরে ধরে নিয়ে আসছিলো,, আর তাকে দেখে মনে হচ্ছিলো সে খুব ভয় পেয়ে আছে।  শরীর ঘামে ভেজা,চোখে পানি (একদম হেসকি উঠে গেছে এমন ভাবে কান্না করছে) হাত-পা কাপছে তার। তাকে নিয়ে তার বাবা ঘরে এলো।  আমার আব্বু জিজ্ঞেস করলো -কি হয়েছে?

    ‎ও কোনো উত্তর দিলো না ও ভালো করে কথাও বলতে পারতেছিলো না। ওর বাবা তখন বলল, ও নাকি কি দেখে ভয় পাইছে।
    ‎তাই আমার আব্বুর কাছে পানি পড়া নিতে আসছে।
    ‎আব্বু পানি পড়ে দিলো আমার বান্ধুবি কে খাওয়ানো হলো,, যখন ও কিছু টা সাভাবিক হলো আমি তাকে জিজ্ঞেস করলাম- কিরে কি দেখে ভয় পাইছিস?
    ‎সে বলা শুরু করলো-

    ‎মাগরিবের আজানের পর বাইরে হাল্কা আলো ছিলো চারিদিক এ অন্ধকার নেমে আসছিলো চাদের আলো তে চারপাশে কিছুটা পরিস্কার দেখা যাচ্ছিলো,, ঠিক সেই সময় আমি জগ এ করে পানি আনতে টিউবওয়েল এর কাছে যাই। আমাদের টিউবওয়েল টা যেখানে তার পিছনে একটা বাশ এর ছোট বেড়া তার ওইপাশে ময়লা আবর্জনা ফেলা কিছু জায়গা জুড়ে আর তার আরেকটু সামনে একটা বট গাছ আরও বিভিন্ন গাছ জঙ্গল টাইপ এর।  তো আমি যখন টিউবওয়েল থেকে পানি নিচ্ছিলাম হটাৎ একটা কচরমচর আওয়াজ শুনতে পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো বিড়াল বা ইদুর টিদুর হবে ময়লা যেহেতু সামনে। আমি এমনি কি মনে করে যেনো সামনের দিকে তাকিয়েছি,,,তাকিয়ে দেখি অনেকটা লম্বা কালো কি যেনো একটা উবু হয়ে টুকিয়ে টুকিয়ে ময়লা খাচ্ছে।  ওইটা দেখে আমার হাত থেকে জগ পড়ে যায় আর অই কালো অবয়ব টা আমার দিকে ফিরে তাকায়,,, সে অনেকটা লম্বা পুরো শরীর কালো আর মুখ,, আর তার মুখ এ চোখ দুটো অস্বাভাবিক বড় আর মনে হচ্ছিলো চোখের কোটর থেকে চোখ দুটো বের হয়ে আসছে,,আর তার মুখে এক পৈশাচিক হাসি তার হাসি টা ছিলো একদম কান অব্ধি আর সেই হাসির একদিক দিয়ে তার জিভা বের হয়ে ছিলো। সে আমার দিকে তাকিয়ে হাসছিলো।  আমি কিছু ভেবে পাচ্ছিলাম না কি করবো চিৎকার করার জন্য গলায় আওয়াজ খুজে পাচ্ছিলাম না। কিছু না পেয়ে আমি বাড়ির দিকে দৌড় দেই আর আমার ঘরের সামনে গিয়ে পরে যাই।  তারপর থেকে আমি কোনো কথা ই বলতে পারছিলাম না।  পরে আব্বু তুমাদের বাসায় নিয়ে আসলো।

    ‎আমি ওর কাহিনী শুনে নিজেরই গায়ে কেমন কাটা দিয়ে আসছিলো।  পরে ও ওর বাবার সাথে বাসায় চলে যায়।  তবে এর পর থেকে আমি  সন্ধ্যা হলে আমার ভয় লাগার বদলে বার বার মনে হতো যদি আমিও এমন কিছু দেখতে পেতাম!😈

    Author
    Tabia Rahman
    12K Followers

    ✒️ Crafting stories from silence 🌙 Poet at heart, storyteller by soul 📖 Every line holds a piece of emotion

    Responses 1

    Log in to leave a response.

    Electro Thor 1 month ago

    Emon kisu dekhte paile ki korti ? Bolti naki, Hello, Kayfa Haluka.

    Tabia Rahman 1 month ago

    Ho koitam aaaaa apnr jibla bair hoiya ase kn apni etoi susa jey apni moylaw khaitasen 😆

    Link copied!