ছায়া

তাবিয়া রহমান

    কাল রাতে মশারির ভিতর শুয়ে আছি,,চারিদিকে অন্ধকার। পাশের রুম এ ড্রিমলাইটের আবছা আলোয় দেখতে পেলাম কালো একটি মানব ছায়া পিছনের বারিন্দা থেকে আমার রুম এর উপর দিয়ে খাবার এর রুম এর দিকে যাচ্ছে। আমি চিন্তা করলাম পিছনের দরজা তো আমি ঘুমাতে আসার আগেই বন্ধ করেছি আমার স্পষ্ট মনে আছে। আর এরপর আম্মু গিয়েও দেখে এসেছে তাহলে এটা কে আমাদের ঘরে কিভাবে ঢুকলো।
    ‎মনে কিছু টা সাহস নিয়ে উঠে বসলাম,, ফোন এর স্ক্রিনে আলো জালিয়ে দেখার চেষ্টা করলাম কি করছে ওই রুম এ আসলেই কি কেউ ঢুকেছে ঘরে নাকি পুরো টাই আমার মনের ভুল। হটাৎ খাবারের রেক খুলার আওয়াজে আমি চমকে উঠলাম,,আরে কি করছে সে।ফোনের স্ক্রিনের আলো দিয়েই পাশের রুম এ গেলাম গিয়ে দেখি একটা কালো ছায়া মানব খাবারের রেক এর নিচের খোপে ভাতের ঢাকনা সরিয়ে তার দিকে এক নজরে তাকিয়ে আছে।আমি দেখেই জিজ্ঞেস করলাম, "কে! কে আপনি?"

    ‎সে কোনো উত্তর না দিয়েই আমার দিকে ফিরে তাকালো কিছুই বুঝা যাচ্ছিলো না তার মুখ।পুরো অন্ধকার।  হুট করে সে এক পলকের মাঝে আমার মুখের সামনে চলে এলো আর আমার ঘুম ভেঙে গেলো।আমি উঠে বসলাম।  সারা শরীর ঘেমে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আচ্ছা তাহলে এটা সপ্ন ছিলো।তারপর ফোনের টর্চ জালিয়ে খাবারের রুম গিয়ে আলো জালিয়ে দেখে আসলাম। কই সব ই তো ঠিকঠাক।

    ‎যাক দুঃসপ্ন হবে হয়তো। এক গ্লাস পানি খেয়ে আবারো ঘুমাতে গেলাম। ঘড়িতে তখন সাড়ে ১২ টা বাজে। তাড়াতাড়ি শুয়ে পড়লাম ভোর রাতে সেহেরি খেতে উঠতে হবে।
    ‎৪:০২ এর্লাম বেজে উঠলো ফোনের। ঘুম থেকে উঠে দেখি আব্বু ওইপাশ থেকে খাবারের জিনিস পত্র এই পাশে আনছে। আমি উঠে ফ্রেশ হয়ে খেতে আসলাম। দেখলাম আম্মু প্লেট এ ভাত না বেড়েই বসে আছে।
    ‎আমি বললাম কি হয়েছে ভাত বারো। মা বলল,"ভাত দেখি কেমন জানি হয়ে গেছে। ন*ষ্ট ন*ষ্ট হয়ে গেছে কিন্তু এর আগেও তো আমি ভাত রান্না করছি সেই ভাত তো সকাল অবধি ভালো থাকে।"ভাতে হাত দিয়ে দেখলাম  ভাত তো ঠিক ই গরম আছে কিন্তু কেমন জানি পানি উঠে গেছে নরম হয়ে গ*ন্ধ আসছে হালকা।  মা বলল, " ভাত ধুয়ে বিসমিল্লাহ বলে খা কিছু হবে না। তারপর তাই করলাম। মা তো খুব চিন্তিত কারণ কখনোই এমন হয় না আজ হটাৎ কি হলো।সেহেরি খেয়ে নামাজ পরে যখন শুতে যাবো তখন আমার রাতের সপ্নের কথা টা মনে পড়ে। আরে এর জন্য কিছু হয় নি তো।নাকি ওটা শুধু সপ্নই ছিলো।আমি আর ফ্যামিলিকে কিছু বলি নি। ঘুমিয়ে পরেছিলাম।কিন্তু ওটা কি ছিল!😦

    Author
    Tabia Rahman
    12K Followers

    ✒️ Crafting stories from silence 🌙 Poet at heart, storyteller by soul 📖 Every line holds a piece of emotion

    Responses 1

    Log in to leave a response.

    Electro Thor 1 month ago

    আহারে, জীনটা মনেহয় গরিব ছিল। রোজা রাখব, এখন দেখে ভাত নাই। তাই আসছিল একটু সেহরি খাইতে।

    Tabia Rahman 1 month ago

    Hoo koise tmaree 😆😆😆

    Electro Thor 1 month ago

    এরপরে দেখলে একটু ইসলামের দাওয়াত দিস। বলবি, একটু দারান, শুনেন দুনিয়াটা ক্ষনস্থায়ী। আপনি পরেন।

    Tabia Rahman 1 month ago

    Ho pore koibo aho tmr duniyata khonostayi banaiya ditasi😑

    Link copied!